Skip to content
রুকসাত আহমেদের প্রোফাইল ছবি।

রুকসাত আহমেদ

সিনিওর ক্যাটাগরি হেড - ফুডস

রুকসাত আহমেদ ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সিনিয়র ক্যাটাগরি হেড - ফুডস। টেলিকমিউনিকেশনস এবং এফএমসিজি খাতে তাঁর ১০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে।

তিনি রবি আজিয়াটা লিমিটেডে তাঁর কর্মজীবন শুরু করেন, যেখানে তিন বছর কাজ করে তিনি কমার্শিয়াল এবং কনজিউমার মার্কেটিং বিষয়ে দক্ষতা গড়ে তোলেন। ২০১৮ সালে ইউনিলিভারে যোগদানের পর থেকে তিনি লোকাল ও গ্লোবাল—উভয় মার্কেটিং রোলে কাজ করেছেন। এ সময় তিনি গুরুত্বপূর্ণ ব্র্যান্ড-বিল্ডিং উদ্যোগে নেতৃত্ব দিয়েছেন, ক্যাটাগরি গ্রোথ এগিয়ে নিয়েছেন এবং গুরুত্বপূর্ণ পোর্টফোলিওগুলোতে ইনোভেশন পরিচালনায় ভূমিকা রেখেছেন। ইউনিলিভারে সাত বছরেরও বেশি সময় ধরে রুকসাত ফুডস ক্যাটাগরির এজেন্ডা গড়ে তোলার পাশাপাশি কোম্পানির বৃহত্তর ভিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে সাসটেইনেবল বিজনেস পারফরম্যান্স নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

রুকসাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

Back to top