Skip to content

আমরা ইউনিলিভার

১০০ বছরেরও বেশি ঐতিহ্য নিয়ে আমরা বিশ্বের অন্যতম শীর্ষ কনজিউমার গুডস কোম্পানি। বিশ্বজুড়ে আমরা আমাদের সেরা ব্র্যান্ডগুলোর পাশাপাশি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে দায়িত্বশীল উপায়ে প্রবৃদ্ধি অর্জনের বিশ্বাস ও কৌশলের কারণে সুপরিচিত।

আমাদের পারপাসই আমাদের চালিকাশক্তি: সবার জীবন আলোকিত ও উজ্জ্বল করা

এই পারপাসই আমাদের কাজের অনুপ্রেরণা। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা ব্যবসা পরিচালনা করি। এই উদ্দেশ্যের মাধ্যমেই আমরা সেরা পারফর্মেন্স করতে অনুপ্রেরণা পাই।

১৮৮৩ সালে যুক্তরাজ্যে সানলাইট সাবান দিয়ে আমাদের যাত্রা শুরু হয়- এটি ছিল যুগান্তকারী, উদ্ভাবনী ও প্রত্যয়ী একটি চিন্তা। চিন্তাটি ছিল পরিচ্ছন্নতাকে সহজ ও সাশ্রয়ী করে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে নিয়ে আসা এবং এর গুরুত্বের প্রচার করা। সেই সময়ের বিবেচনায় এটিই ছিল টেকসই জীবনযাত্রার প্রত্যয়। এখনও আমাদের প্রায় ৪০০ - এরও অধিক ব্র্যান্ড একই প্রত্যয় বা পারপাস দ্বারাই পরিচালিত হচ্ছে।

শুধু নেতিবাচক প্রভাব বা ক্ষতি কমিয়ে আনা নয়, বরং পৃথিবী ও সমাজের জন্য আমরা আরও ভালো কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। পৃথিবীজুড়ে সামাজিক ও পরিবেশগত সমস্যাগুলো নিয়ে কাজ করা ও আমাদের পণ্যের মাধ্যমে মানুষের টেকসই জীবনযাত্রাকে সহজ, সাশ্রয়ী, সুবিধাজনক ও স্বাভাবিক করাই আমাদের লক্ষ্য।

১২০ বছরেরও বেশী সময় ধরে আমরা টেকসই জীবনযাত্রার পথপ্রদর্শক, উদ্ভাবক ও ফিউচারমেকার। আমাদের পরিকল্পনা এ ধারা অব্যাহত রাখা এবং টেকসই উন্নয়নকে সাথে নিয়ে এভাবেই এগিয়ে যাওয়া।

আমদের কার্যক্রম সম্পর্কে আরও জানতে আমাদের বৈশ্বিক ওয়েবসাইট ভিজিট করুন।

বৈশ্বিক বিস্তৃতি ও ফুটপ্রিন্ট

আরও তথ্যের জন্য ভিজিট করুন

  • ১৯০টিদেশে আমাদের পণ্য বিক্রি হয়
  • ৪.৪ মিলিয়ন রিটেইল দোকান ডিস্ট্রিবিউটরদের সাহায্যে সেরা ১০টি উদীয়মান অর্থনীতির দেশে পরিচালিত
  • ৬০.৮ বিলিয়নটার্নওভার ২০২৪ সালেযার ৫৮% এসেছে উদীয়মান অর্থনীতির দেশগুলি থেকে

আইকনিক ব্র্যান্ড পোর্টফলিও

আরও জানতে আমাদের ব্র্যান্ডগুলি দেখুন

  • ৩.৪ বিলিয়নমানুষ প্রতিদিন আমাদের পণ্য ব্যবহার করেন
  • আমাদের ৩০টি পাওয়ার ব্র্যান্ডের আয় ~৭৫%
  • ৯.৪ বিলিয়ন বিনিয়োগ ব্র্যান্ড ও মার্কেটিং এ

অনুপ্রাণিত মানবসম্পদ

আমাদের ক্যারিয়ার বিভাগটি দেখুন এবং আমাদের জানুন

  • ১২৮,০০০ জনমানুষ বিশ্বজুড়ে ইউনিলিভার দ্বারা নিযুক্ত
  • ৭৯%এনগেজমেন্ট স্কোরএমপ্লয়ী সার্ভেতে
  • ৫৫%আমাদের ম্যানেজারদের প্রতিনিধিত্ব করে নারী

ডিজিটাল টেকনোলজি নির্ভর অপারেশন

  • ৫৭,০০০সাপ্লায়ার প্রায় ১৫০টি দেশে
  • ২৮০+ ফ্যাক্টরিইউনিলিভার দ্বারা পরিচালিত
  • ২৪ মিলিয়ন বার্ষিক কাস্টমার অর্ডার পূরণ

উচ্চতর বিজ্ঞান ও প্রযুক্তি

ইউনিলিভারে উদ্ভাবন সম্পর্কে আরও পড়ুন

  • ৯৮৭ মিলিয়নবিনিয়োগগবেষণা ও উন্নয়নে
  • ২০,০০০+ পেটেন্টআমাদের আবিষ্কার ও যুগান্তকারী উদ্ভাবনগুলিকে সুরক্ষিত রাখছে
  • ১.৮ বিলিয়ন ইউরোক্রমবর্ধমান আয়উদ্ভাবন থেকে

ফোকাসড্‌ সাসটেইনেবিলিটি এজেন্ডা

সাসটেইনেবিলিটি সম্পর্কে বিস্তারিত জানুন

  • ২০২৩ সালের রেটিংসিডিপি ফরেস্ট, ওয়াটার অ্যান্ড ক্লাইমেট-এ
  • ৭২%পরিপূর্ণ হ্রাস২০১৫ সাল থেকে স্কোপ ১ এবং ২ গ্রীনহাউজ গ্যাস নিঃসরণ
  • ২.৫৮ মিলিয়ন এসএমইআমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের ব্যবসা সম্প্রসার করার জন্য
ইউসিএল লিডারশিপ টিম, ৯ সদস্য বিশিষ্ট টিমের দাঁড়িয়ে থাকা ছবি

আমাদের লিডারশীপ

আমাদের শীর্ষ কর্মকর্তারা আমাদের কোম্পানির ব্যবসা-কৌশল নির্ধারণ (স্ট্র্যাটেজি) ও আমাদের কর্মীদের নেতৃত্ব দিয়ে ব্যবসায় পরিচালনা করে থাকেন। আমাদের পরিচালক ও লিডারশীপ টিম সম্পর্কে এখান থেকে জানুন।

জাতির পুষ্টি নিশ্চিতকরণ

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড (ইউসিএল)-এ আমরা বিশ্বাস করি, স্বাস্থ্যকর, সুস্বাদু, নিরাপদ ও পুষ্টিকর খাবার সবার জন্য সহজলভ্য হওয়া উচিত। একটি সুস্থ জাতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে, ১৯৭৪ সাল থেকেই ইউসিএল বাংলাদেশে স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে কাজ করে আসছে - বিশ্বমানের গবেষণাভিত্তিক ও উচ্চমানের পুষ্টিপণ্য মানুষের হাতে পৌঁছে দিয়ে। হরলিক্স, মাল্টোভা, বুস্ট এবং গ্লুকোম্যাক্স ডি (পূর্বে গ্ল্যাক্সোজ ডি)-এর মতো আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো আজ অসংখ্য মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে এবং বাংলাদেশের জন্য আরও স্বাস্থ্যকর ও টেকসই ভবিষ্যৎ গড়তে অবদান রাখছে।

শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল আন্তর্জাতিক মানের পণ্য বাজারে আনা, যার ওপর মানুষ ভরসা করতে পারে। সেই ধারাবাহিক মান আর উদ্ভাবনের কারণেই ইউসিএল আজ দেশের কনজ্যুমারদের কাছে আস্থার প্রতীক। হেলথ ফুড ড্রিংক (এইচএফডি) ক্যাটাগরিতে আমাদের নেতৃত্ব সেই বিশ্বাসেরই প্রতিফলন। বিশেষ করে হরলিক্সের মতো ব্র্যান্ডগুলো হয়ে উঠেছে ঘরের পরিচিত অংশ, যা দেশের মানুষের জীবনে প্রতিদিন অর্থবহ ভূমিকা রাখছে।

আমাদের মূল্যবোধ এবং গ্রোথ অ্যাকশন প্ল্যান (গ্যাপ) ২০৩০-এর লক্ষ্য অনুযায়ী, আমাদের সেরা মানের ব্র্যান্ডগুলোর মাধ্যমে আমরা সবার প্রতিদিনের জীবন আরও আলোকিত ও উজ্জ্বল করতে কাজ করে যাচ্ছি।

Back to top